Joy Jugantor | online newspaper

সান্তাহার পৌর পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি

সভাপতি দিলীপ কুমার গুপ্ত, সম্পাদক রাজ কুমার সাহা মিন্টু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ২০:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সভাপতি দিলীপ কুমার গুপ্ত, সম্পাদক রাজ কুমার সাহা মিন্টু

সান্তাহার পৌর পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি সভাপতি দিলীপ কুমার গুপ্ত, সম্পাদক রাজ কুমার সাহা মিন্ট

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে দিলীপ কুমার গুপ্তকে সভাপতি এবং রাজ কুমার সাহা মিন্টুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।আজ শুক্রবার বিকেলে সান্তাহার রথবাড়ী রাধামাধব মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাঁধারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজিত সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির কুমার সরকার, অ্যাডভোকেট রবীন্দ্রনাথ সাহা।

 বাদল মৈত্র, ডা. বিপুল সরকার, উদয় সরকার, ডা. ননী গোপাল বর্মন, কীর্তনীয়া শ্যামল পাল, প্রদীপ সরকার, নিতিশ পাল, মদন মোহন সরকার, নিপেন সরকার, ভূষণ সরকার, উৎপল ঘোষ ও হারাধন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।এবার আদমদীঘি উপজেলার ৬৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব পূজামণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব মন্দির কমিটির নেতৃবৃন্দকে সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দিয়েছে উপজেলা পূজা উদযাপন পরিষদ।