Joy Jugantor | online newspaper

বগুড়ায় যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বগুড়ায় যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা শাখা।আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি।

এছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।কর্মসূচিতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীদের উপস্থিতিতে এতে কোনো ভাটা পড়েনি। বৃষ্টির মধ্যেই তাঁরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে বিকেলে শহরের সাতমাথা ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। কর্মসূচি ঘিরে কিছু সময়ের জন্য শহরের কেন্দ্রস্থলে রাজনৈতিকভাবে সরব পরিবেশ তৈরি হয়।