Joy Jugantor | online newspaper

রাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

 আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলায় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন- উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র প্রামানিক। সঞ্চালনায় ছিলেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বিধান সরকার।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জজকোর্টের সিনিয়র আইনজীবি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর শেখ মো. আবু মাসুম, আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।এছাড়া সভায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ ও উপজেলার সকল পূজা মন্দির কমিটির সভাপতি-সম্পাদকসহ সুধীজন উপস্থিত ছিলেন।জানা গেছে, এ বছর রাণীনগর উপজেলায় ৪৮টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।