শেরপুরে ইয়াবাসহ যুবকের ১৪ দিনের কারাদণ্ড
বগুড়ার শেরপুর উপজেলায় ইয়াবাসহ এক যুবককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) শেরপুর উপজেলার বাগড়া কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. শাওন শেখ নামে এক ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়। তিনি শেরপুর উপজেলার বেতগাড়ী পূর্বপাড়া এলাকার মো. আব্দুর রউফ শেখের ছেলে।অভিযানে তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।শেরপুর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট আব্দুল্লাহ আল মামুন।সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
