Joy Jugantor | online newspaper

মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে

গাবতলীতে পৌর মহিলা দলের বর্ণাঢ্য র‍্যালি

গাবতলী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৫, ৯ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে পৌর মহিলা দলের বর্ণাঢ্য র‍্যালি

মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গাবতলীতে পৌর মহিলা দলের বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বগুড়ার গাবতলী পৌর মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) গাবতলী পৌর মহিলা দলের সভাপতি কানিজ সুলতানা সূরভীর নেতৃত্বে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি গাবতলী পূর্বপাড়া থেকে বের হয়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে মহিলা দলের নেতাকর্মীরা গাবতলী পৌর মহিলা দলের সভাপতি কানিজ সুলতানা সূরভীর নেতৃত্বে বগুড়া শহরের মোকামতলা? পার্কে জেলা মহিলা দলের সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালিতে যোগ দেন।এ সময় মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।