Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯৫ হাজার টাকা জরিমানা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২০, ৯ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯৫ হাজার টাকা জরিমানা

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানের মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা ও পুরাতন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।অভিযানকালে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকার রিপন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ অ্যামোনিয়া হাইড্রেড ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত ও বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির মালিক আব্দুল জব্বারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে, পুরাতন বাজার এলাকায় মাতৃ জুয়েলার্সে স্বর্ণের মূল্য তালিকা প্রদর্শন না করায় অজিত দত্তকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।