বগুড়ায় ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত
বগুড়ায় দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর ‘সাফল্যের যাত্রা বিজনেস মিট-২০২৬’ উপলক্ষে মতবিনিময় সভা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিয়েস্তা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে ইনোভার-এর ধারাবাহিক সাফল্য, পণ্যের গুণগত মান, প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) সাজ্জাদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) তৌহিদুল ইসলাম ফয়সাল ও ন্যাশনাল সেলস ম্যানেজার মুহাম্মাদ হাছানুজ্জামান চৌধুরী।
এ সময় ডিভিশনাল সেলস ম্যানেজার গোলাম রাব্বানী, অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল সেলস ম্যানেজার আরিফুল ইসলাম, মার্কেটিং ম্যানেজার জুবায়ের শফিক, রিজিওনাল সেলস ম্যানেজার বিকাশ চন্দ্র শীলসহ ধুনট, মাঝিড়া ও দুপচাঁচিয়ার পরিবেশক মেসার্স রিযয়াদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর বেলাল হোসেন, বিভিন্ন রিটেইলার এবং বগুড়া জেলার ধুনট, মাঝিড়া ও দুপচাঁচিয়ার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষ পর্বে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মধ্যে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে ব্যবসায়ীদের ইনোভার-এর সঙ্গে থেকে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
