Joy Jugantor | online newspaper

শাজাহানপুরে জামুন্না পল্লীবন্ধু স্কুল এন্ড কলেজের

সভাপতি মনোনয়নের দাবিতে অবস্থান কর্মসূচি

সাজাহাপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৮, ১০ মে ২০২৬

সভাপতি মনোনয়নের দাবিতে অবস্থান কর্মসূচি

শাজাহানপুরে জামুন্না পল্লীবন্ধু স্কুল এন্ড কলেজের সভাপতি মনোনয়নের দাবিতে অবস্থান কর্মসূচি

বগুড়ার শাজাহানপুরে জামুন্না পল্লীবন্ধু স্কুল এন্ড কলেজের সভাপতি পদে প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা থেকে মনোনয়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসি।আজ রোববার (১০ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজের প্রধান গেট সংলগ্ন রাস্তার পাশে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি জহুরুল ইসলাম, আড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রউফ, সুফিয়ান, ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ব্যবসায়ী নাজমুল হক, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, রওশন আরা বেগম প্রমুখ।