Joy Jugantor | online newspaper

জয়পুরহাটে লিগ্যাল এইড সেবার মানোন্নয়নে

প্যানেল আইনজীবীদের সেমিনার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৭, ১০ মে ২০২৬

প্যানেল আইনজীবীদের সেমিনার

জয়পুরহাটে লিগ্যাল এইড সেবার মানোন্নয়নে প্যানেল আইনজীবীদের সেমিনার

জয়পুরহাটে সরকারি খরচে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান সেবার মানোন্নয়ন এবং প্যানেল আইনজীবীগণের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) বিকাল সাড়ে ৪টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেলা লিগ্যাল এইড অফিসের হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ফয়সাল আহমেদ। এসময় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মোমিন ফকির।

এছাড়াও প্যানেল আইনজীবী অ্যাডভোকেট আরাফাত হোসেন মুন, শামসুল আলম, আকতার বানু ও মামুন ফকির লাবুসহ সংশ্লিষ্টরা সেমিনারে উপস্থিত ছিলেন।সভায় প্রান্তিক ও অসহায় মানুষের দোরগোড়ায় লিগ্যাল এইড সেবা পৌঁছে দিতে এবং প্যানেল আইনজীবীদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বক্তারা বলেন, বিচারপ্রার্থী সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় এবং সরকারি এই আইনি সহায়তার সুফল পান। সে লক্ষ্যে আইনজীবীদের আরও আন্তরিক হতে হবে।