ডা. মুহাম্মদ আনিছুর রহমানকে অভিনন্দন জানালো জিয়া সাইবার দল
জিয়া সাইবার দলের সম্মানিত উপদেষ্টা ডা. মুহাম্মদ আনিছুর রহমান, সহযোগী অধ্যাপক (ইএনটি), শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক), বগুড়া—সম্প্রতি Society of Otolaryngologist & Head-Neck Surgeons of Bangladesh এর এডহক কমিটির সম্মানিত সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।এই অর্জনে তাকে জিয়া সাইবার দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া সাইবার দলের সম্মানিত আহবায়ক মো. মোসলেম উদ্দিন স্বপন, সদস্য সচিব আতিক লিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. মো. রমজান সরকার সাজ্জাদ, যুগ্ম আহবায়ক নাসির ওয়াহেদ তুষার, মো. রায়হান মাহমুদ পলাশ, মো. রাশেদুল হাসান রনি এবং মিরাজুল ইসলাম মিরাজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা ডা. আনিছুর রহমানের এই সাফল্যকে সংগঠনের জন্য গৌরবজনক উল্লেখ করে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
