Joy Jugantor | online newspaper

সিরাজগঞ্জে ঝড়ে ভেঙে পড়লো গাছ গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৩, ২৭ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে ঝড়ে ভেঙে পড়লো গাছ গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জে ঝড়ে ভেঙে পড়লো গাছ গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালবৈশাখীর ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে পড়ে নাছিমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) ভোররাতে উপজেলার বালসাবাড়ী পুকুরপাড়া এ ঘটনা ঘটে। মৃত নাছিমা খাতুন ওই গ্রামের হাবিবুর রহমারেন স্ত্রী।উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন জানান, সোমবার ভোররাতে উল্লাপাড়া থানার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী পুকুরপাড়া গ্রামে ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে পড়ে নাছিমা খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়। 

তিনি আরও জানান, ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কযড়া, বাঙ্গালা, সলঙ্গা, রামকৃষ্ণপুর, পূর্ণিমাগাঁতী ও বড়পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন গ্রামে কাঁচা ঘরবাড়ি, গাছপালা ভেঙে গেছে এবং প্রায় ৩০০ বিঘা জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, ঝড়ের কারণে অনেক মাঠে ধান গাছ মাটিতে পড়ে গেছে, ফলে ফসলের আংশিক ক্ষতি হয়েছে।উল্লাপাড়া মডেল থানার ওসি মো. মোক্তারুজ্জামান বলেন, সোমবার ভোর রাতে ঝড়ে গাছ পালা ভেঙে রাস্তা বন্ধ হয়ে পরেছিল পরে তা সরানো হয়েছে। ঝড়ে এক গৃহবধূ গাছের নিচে পরে মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে তার পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে।