Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৮, ২৭ এপ্রিল ২০২৬

দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে আবু রোহান সিদ্দিকী(৬) নামেরএক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রোহান দুপচাঁচিয়া সদর ইউনিয়নের তারাজুনগ্রামের প্রবাসী ওবায়দুর রহমানের একমাত্র ছেলে। আজ সোমবার (২৭এপ্রিল) দুপুরে এঘটনাটি ঘটেছে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনারদিন দুপুরে রোহান বাড়িরপার্শ্বে খেলা-ধুলা করছিল। কিছুক্ষন পর রোহানের মাতা ফাতেমা আক্তার তার ছেলেকেদেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির এক পর্যায়ে নাপেয়ে রোহান বাড়ির পার্শ্বে পুকুরে ডুবে গেছে সন্দেহ হয়। এসময় এলাকাবাসী পুকুরে জাল ফেলে রোহানের মৃতদেহ উদ্ধার করে।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।