Joy Jugantor | online newspaper

তাবু জামে মসজিদের দ্বিতীয় তলার

ছাদ  ঢালাই কাজের উদ্বোধন ও দোয়া মাহফিল 

সদর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৩, ১৮ এপ্রিল ২০২৬

ছাদ  ঢালাই কাজের উদ্বোধন ও দোয়া মাহফিল 

তাবু জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ  ঢালাই কাজের উদ্বোধন ও দোয়া মাহফিল 

বগুড়ার গোকুল এলাকায় ঐতিহাসিক বেহুলার বাসার ঘর তাবু জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল ২০২৬ শনিবার সকাল ১০টায় মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মসজিদের সভাপতি তোফাজ্জল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান (রুবেল)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সদস্য ও বগুড়া সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফেরদৌস আলম পিলু, বগুড়া জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব খান।

 বগুড়া সদর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুল হক টুকু, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, গোকুল  ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হামিদুর রহমান বাবলু, ইউনিয়ন বিএনপির সহ-সাধারন সম্পাদক এ বি এম মিলনসহ আরও অনেকে।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোকুল ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেকেন্দার হোসেন, মোঃ আবু শাকিল (আরিফ), কৃষক দলের রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান (মিন্টু), সমাজসেবক শাহিনুর রহমান (মহসিন)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।দোয়া মাহফিলে মসজিদের উন্নয়ন, মুসল্লিদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওঃ মোত্তালেব হোসেন।  অনুষ্ঠানে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন সুজনসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।