Joy Jugantor | online newspaper

সাংবাদিক সঞ্জু রায় এর পিতা বাবলু রায় আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২০, ২৭ মার্চ ২০২৬

সাংবাদিক সঞ্জু রায় এর পিতা বাবলু রায় আর নেই

বিশিষ্ট ব্যবসায়ী বাবলু রায়।

বাবাকে শেষ কৃত্যের জন্য নিজ কাধে নিয়ে যাচ্ছেন শোকে কাতর সাংবাদিক সঞ্জু রায় । ছবি- চাঁদনী বাজার, বগুড়া।

দৈনিক চাঁদনী বাজারের সিনিয়র স্টাফ রিপোর্টার ও দেশ টিভির স্টাফ রিপোর্টার সঞ্জু রায় এর পিতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সকলের আপনজন বাবলু রায় (৬২) আর নেই।
তিনি গত ২৬ মার্চ রাত আনুমানিক ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।

সঞ্জু রায় তাঁর ফেসবুকে এক আবেগঘন পোস্টে লিখেছেন, আমার বাবা বিশিষ্ট ব্যবসায়ী সকলের আপনজন বাবলু রায় (৬২) আমাদের ৩ ভাইকে এতিম করে দিয়ে ২৬শে মার্চ রাত আনুমানিক ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার শেষ কৃত্যানুষ্ঠান গতকাল শুক্রবার সকাল ১১টায় বগুড়া চেলোপাড়া বেলতলা মহাশশ্মানে অনুষ্ঠিত হয়।

এত পরিচিতি এত শুভাকাঙ্ক্ষী আমি তার অপারক ছেলে বগুড়া মেডিকেলে তার জন্য আইসিইউ ব্যবস্থা করতে পারিনি। পায়নি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। হিন্দু ধর্মানুসারে গতকাল সকাল ১১টায় বগুড়া চেলোপাড়া বেলতলা মহাশশ্মানে তাঁর দাহক্রিয়া সম্পন্ন হয়েছে। দৈনিক জয়যুগান্তরে এর পরিবারের পক্ষ থেকে মরহুম বাবলু রায়ের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।