Joy Jugantor | online newspaper

সোনাতলায় আজাদ এগ্রো মিলে পাহারাদার বেঁধে লুটপাট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৪, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:৫৭, ২০ ফেব্রুয়ারি ২০২৬

সোনাতলায় আজাদ এগ্রো মিলে পাহারাদার বেঁধে লুটপাট

সোনাতলায় আজাদ এগ্রো মিলে পাহারাদার বেঁধে লুটপাট

বগুড়ার সোনাতলায় একটি শিল্পপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের বেঁধে রেখে লুটপাটের ঘটনা ঘটেছে। মুখোশধারী ১০-১২ জনের একটি দল মিলের সিকিউরিটি গার্ড, তার স্ত্রী ও স্ত্রীর ছোট ভাইকে বেঁধে রেখে মালামাল লুট করে নিয়ে যায়।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিট থেকে রাত ৩টা ১০ মিনিটের মধ্যে সোনাতলা সদর ইউনিয়নের কাবিলপুর গ্রামে অবস্থিত মেসার্স সোনাতলা আজাদ এগ্রো ইন্ডাস্ট্রিজ মিলে এ ঘটনা ঘটে। মিলটির মালিক মোঃ আবুল কালাম আজাদ পটু (৬৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা মিলের সিকিউরিটি গার্ড মোঃ বিপুল মিয়া (২৪)কে হাত-পা বেঁধে মিল প্রাঙ্গণের ভেতরে পুকুরের পাশে ফেলে রাখে।

এ সময় গার্ডের স্ত্রী মোসাঃ সুবর্ণা খাতুন (২০) এবং তার ছোট ভাই মোঃ মোশারফ হোসেন (১৫)কেও প্লাস্টিকের রশি দিয়ে বেঁধে রাখা হয়।এরপর মিলের ভেতর থেকে আনুমানিক ২০০ গজ বৈদ্যুতিক তামার তার, সিসি ক্যামেরার মনিটর, ডিভাইস ও একটি ল্যাপটপ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে ভাঙচুরের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।খবর পেয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন এবং এসআই শিমুল কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।ওসি মোঃ কবির হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।ঘটনার পর এলাকায় উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা শিল্পপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।