Joy Jugantor | online newspaper

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুপচাঁচিয়ায় যৌথ বাহিনীর মহড়া

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৬, ২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুপচাঁচিয়ায় যৌথ বাহিনীর মহড়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বগুড়া-৩ আসনে দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রæয়ারি সোমবার বিকেলে মহড়াকালে নির্বাচন কেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় করনীয় বিষয়গুলো প্রদর্শন করা হয়। এ সময় ভোটকেন্দ্র এলাকায় টহল, সন্দেহভাজন তল্লাশি এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া কার্যক্রম অনুশীলন করা হয়।

যৌথ এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহরুখ খান, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, সেনাবাহিনীর দুপচাঁচিয়া ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নুর উদ্দিন, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সোবেদার কবিরুল ইসলাম, ফায়ার সার্ভিসের ইনচার্জ মইনুল ইসলামসহ যৌথ বাহিনী সদস্যগন।          উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহরুখ খান বলেন,নির্বাচনের দিন ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবে। এ ধরনের মহড়া ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে।