Joy Jugantor | online newspaper

শেরপুরে (ডি.জে)মডেল হাইস্কুলে

বিদায়, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৮, ৯ ফেব্রুয়ারি ২০২৫

বিদায়, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত

শেরপুরে (ডি.জে)মডেল হাইস্কুলেবিদায়, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত

বগুড়ার শেরপুরে ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ডায়মন্ড জুবলী (ডি.জে)মডেল হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার (৬ ফ্রেুেয়ারী) দুপুরে অত্র হাইস্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে।

প্রধান শিক্ষক আকতার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান।এসময় অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অতিথির বক্তব্যে, বিদায়ী শিক্ষার্থীদের জীবনে উন্নতি ও ভবিষ্যত উজ্জরের সমৃদ্ধি কামনায় করেন। শেষে প্রধান অতিথি আশিক খান শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জিন্নাহ, সহকারি শিক্ষক তাপস বসাক প্রমূখ।