Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় মৎস্যজীবী লীগের আহ্বায়ক তোতা গ্রেপ্তার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৫, ২৩ আগস্ট ২০২৬

দুপচাঁচিয়ায় মৎস্যজীবী লীগের আহ্বায়ক তোতা গ্রেপ্তার

দুপচাঁচিয়ায় মৎস্যজীবী লীগের আহ্বায়ক তোতা গ্রেপ্তার

বগুড়ার দুপচাঁচিয়ায় জুলাই মাসের কোটা সংস্কারবিরোধী আন্দোলনের মামলায় গুনাহার ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহ্বায়ক তোতা মিয়াকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ডিএস কেজি মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তোতা মিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের পুকুরগাছা গ্রামের ইছাহাক আলীর ছেলে।থানা সূত্রে জানা যায়, জুলাই মাসে অনুষ্ঠিত কোটা সংস্কারবিরোধী আন্দোলন চলাকালে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় তোতা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান তোতা মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।