মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন
বগুড়ার মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।শনিবার ধরমপুর খেলার মাঠে টুর্নামেন্টে ফাইনাল খেলায় বিদ্যালয়ের নবম শ্রেণি টাইব্রেকারে ৫-৩ গোলে ৮ম শ্রনিকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জয় লাভ করেছে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রেজাউল করিম বাদশা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মশিউর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান তুহিন এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিডালী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি।আয়োজকরা জানান, ফাইনাল খেলাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে উঠেছে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । একই সঙ্গে টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।খেলায় আরোও উপস্থিত ছিলেন বগুড়া মহানগর ১৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন রাজু, সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান স্বাধীন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সিনিয়র সহ সভাপতি আঃ বাসেত, সহ সভাপতি মোঃ মাহফুজ, সাংগঠনিক সম্পাদক মাফুজার রহমান, ১৭নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি আকতার জাহান শিল্পীসহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
