Joy Jugantor | online newspaper

বগুড়া-৩ আসনে ১১৮ কেন্দ্রে ভোটগ্রহণ, কঠোর নিরাপত্তা ব্যবস্থা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়া-৩ আসনে ১১৮ কেন্দ্রে ভোটগ্রহণ, কঠোর  নিরাপত্তা ব্যবস্থা

বগুড়া-৩ আসনে ১১৮ কেন্দ্রে ভোটগ্রহণ, কঠোর নিরাপত্তা ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ১১৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যেই প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও কড়া নিরাপত্তা ব্যবস্থা।আদমদীঘি উপজেলায় ৬১টি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৬১ জন প্রিজাইডিং অফিসার, ৩৩৮টি বুথে ৩৩৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৬৭৬ জন পোলিং অফিসার নিয়োজিত থাকবেন। অপরদিকে দুপচাঁচিয়া উপজেলায় ৫৭টি কেন্দ্রে ৫৭ জন প্রিজাইডিং অফিসার,২৮৩টি বুথে ২৮৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫৬৬ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৭৩ জন। এর মধ্যে আদমদীঘি উপজেলায় ভোটার ১ লাখ ৭৭ হাজার ৩০১ জন।

আদমদীঘিতে পুরুষভোটার ৮৮ হাজার ৭৫০ জন, মহিলা ভোটার ৮৮ হাজার ৫৫০ জন এবং হিজড়াভোটার ১ জন। দুপচাঁচিয়া উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬১ হাজার ৮৭২ জন।এখানে পুরুষ ভোটার ৮০ হাজার ৫৯৭ জন, মহিলা ভোটার ৮১ হাজার ২৭৩ জন এবং হিজড়া ভোটার ২ জন।এ আসনে সাধারণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের ১ জন করে পুলিশ সদস্য ও১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ২২টি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত ২ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।এর পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র‌্যাব, স্ট্রাইকিংফোর্স, মোবাইল টিম এবং সেনাবাহিনীর সদস্যরা টহল কার্যক্রম পরিচালনা করবেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহরুখ খান বলেন, ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।