বগুড়ায় হোমিওপ্যাথিক ওষুধের আধুনিক উৎপাদন প্রক্রিয়া বিষয়ক ওয়ার্কশপ করা হয়।
বগুড়ায় হোমিওপ্যাথিক ওষুধের আধুনিক উৎপাদন প্রক্রিয়া বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শহরের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের আয়োজনে ও মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় ওয়ার্কশপে চিকিৎসকরা অংশ নেন।
বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন কেন্দ্রীয় সভাপতি ডা. এস এ এম রেজা- উর – রহিমের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকার পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশের বিভিন্ন জেলায় হোমিও কলেজ ও হাসপাতাল স্থাপন করেছেন। সঠিকভাবে রোগ নির্ণয় করে স্বল্পমূল্যে জনগণের দ্বারপ্রান্তে চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে।
বিশেষ অতিথি ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক শরিফুল ইসলাম মোল্লা, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সদস্য ও বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. এস এম মিল্লাত হোসেন, বগুড়া প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুস সালাম বাবু, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশন বগুড়ার সভাপতি ডা. মোস্তফা আলম, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. আব্দুস সামাদ, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর সহ সভাপতি ডাঃ আলী হোসেন, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. আয়ুব হোসেন। সম্মানিত অতিথি ছিলেন বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ডা. আব্দুল খালেক, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের কার্যকরী সদস্য ডা. সাহেদুল আলম সবুর, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশন বগুড়ার সাধারণ সম্পাদক ডা. মুন্জুরুল আলম লিটন, ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন বগুড়ার সাধারণ সম্পাদক ডা. হুমায়ন কবীর।
আরও উপস্থিত ছিলেন বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সভাপতি ডা. মোহাম্মদ আতিকুর রহমান সুমন, সাধারণ সম্পাদক ডা. শাহ গাজী, ডা. আবুল মুনসুর, ডা. মাওলানা আকরাম বিন হামেদ, ডা. আবুল কালাম আজাদ, ডা. আনোয়ার হোসেন, ডা. এ এস এম সাহাবুদ্দিন আহমেদ, ডা. স্বপন কুমার বিশ্বাস, ডা. অভিজিৎ সরকার পার্থ, ডা. সুজিত কুমার ভৌমিক, ডা. ফিরোজ মাহমুদ, ডা. এহতেশাম আলী আহমেদ, ডা. মাহফুজা আক্তার সোহেলী, ডা. সম্পা বৈরাগী, ডা. প্রমিত কুমার মন্ডল, ডা. ফাহমিদা আক্তার ফেন্সি, ডা. আব্দুল আলীম, ডা. গোলাম মোস্তফা, ডা. শফিকুল ইসলাম। ওয়ার্কশপটি সঞ্চালনা করেন বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল ডা. মাহবুব হাফিজ।
