Joy Jugantor | online newspaper

গাবতলীতে নগদ অর্থসহ কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৫, ২০ জুন ২০২৬

গাবতলীতে নগদ অর্থসহ কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ

গাবতলীতে নগদ অর্থসহ কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ

বগুড়ার গাবতলীতে শনিবার উপজেলা পরিষদ চত্বরে নগদ অর্থ, কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সহায়তা বিতরণ করেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা, উন্নত জাতের বীজ, সার, এয়ার ফ্লো মেশিনসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন।উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম শাকিল আহমেদ জানান, উপজেলার ৮ জন মৎস্যচাষীর মাঝে পোনা মাছ, এয়ার ফিল্টার, মাছের খাদ্যসহ বিভিন্ন মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।অন্যদিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের আয়োজনে ৫৮ জন উপকারভোগীর প্রত্যেককে ৩ হাজার টাকা করে নগদ অর্থ এবং ঢেউটিন বিতরণ করা হয়।