ধুনটে জামায়াত ইসলামীর উদ্যোগে শিক্ষা বৈঠক
বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড সভাপতি/সেক্রেটারি দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন রোজ শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মডেল মসজিদ হল রুমে উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল করিম এর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ এবং জেলা কর্মপরিষদ সদস্য নূর মোহাম্মদ আবু তাহের , জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু , শেরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা দবিবুর রহমান ,আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম দুলাল তালুকদার। কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম। মাহমুদ আলম লেবু, মাওলানা আব্দুল ওহাব, মাওলানা আবুল কাশেম, ইয়াকুব আলী মাষ্টার,প্রমুখ।
