Joy Jugantor | online newspaper

ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে

ধুনট সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৪, ১৮ জুন ২০২৬

ধুনট সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ

ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ধুনট সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও প্রখ্যাত চিকিৎসক ডাঃ জোবাইদা রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ধুনট সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ধুনট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া।

সাধারণ সম্পাদক শাকিল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিথুন ইসলাম, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হাসান, মারুফ হাসান (ইমরান), বোরহান শেখ এবং প্রচার সম্পাদক সামায়নসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের বিকল্প নেই। ডাঃ জোবাইদা রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডাঃ জোবাইদা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।