গাবতলীতে প্রধানমন্ত্রীর সহধর্মিণীর ৫৪তম জন্মদিন উপলক্ষে দোয়া
প্রধানমন্ত্রীর সহধর্মিণী, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার(১৮ জুন) বগুড়ার গাবতলী পৌর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সহ-সভাপতি মতিউর রহমান মতিন, এসকেন্দার আলী ময়না, আব্দুল গফুর শাহ, আবু হাছনাত শাহীন।
মাহবুব হাসান নিভা, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, প্রচার সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, ধর্মবিষয়ক সম্পাদক আজাদুল হক সবুজ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা যুবদলের ১নং সদস্য সাব্বির আহমেদ, পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, যুবদল নেতা তাজুল, গনি, সেলিম, ছাত্রদল নেতা হিমেল রাহী প্রমুখ।
