Joy Jugantor | online newspaper

বগুড়ায় জমি নিয়ে বিরোধ দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫২, ১৮ মে ২০২৬

বগুড়ায় জমি নিয়ে বিরোধ দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

বগুড়ায় জমি নিয়ে বিরোধ দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার করা হয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-লক্ষীপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৩) ও মোঃ মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।জানা যায়, ইয়াসিন আলীর সঙ্গে তার চাচা রেজাউলের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে রেজাউলের ছেলে রাহাত ধারালো চাকু দিয়ে ইয়াসিন আলীকে কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই ইয়াছিন আলীর মৃত্যু হয়।

অপরদিকে সংঘর্ষে আহত সুমন মোল্লাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ রাহাত মন্ডলকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত রাহাত নিহতদের আপন চাচাতো ভাই বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।