দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০
দুপচাঁচিয়া থানার বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত ১৭ মে রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মেহেরুল ইসলাম, হেলাল ফকির, সাদেকুল ইসলাম, সাজু মণ্ডল, ইসমাইল, আব্দুল বারিক ভোদল, শিউলী সুলতানা, শাহনেওয়াজ হক সাকিল, রুহুল আমিন ও নূর ইসলাম।দুপচাঁচিয়া থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের ১৮ মে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।