শিবগঞ্জে নাগরিক সমাজ সংগঠনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জে নাগরিক সমাজ সংগঠনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত নাগরিক সমাজ সংগঠনের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।নেটজ বাংলাদেশের সহযোগিতায় ও পল্লীশ্রী’র “হোপ” প্রকল্পের আওতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জান্নাতি খাতুন। সভা পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা সিএসও’র প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি।সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ সিএসও’র সভাপ্রধান রত্না রানী, সাধারণ সম্পাদক সুবির কুমার দত্ত, সদস্য রাজিকুল ইসলাম রনি, তমা, সোহাগ আলী ও সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, রুপা রানী, আমিনুল ইসলাম, প্রদীপ চক্রবর্তী, রুবেল, ভানু, আদরী, রোজিনা, আব্দুস সামাদ, তরিকুল ইসলাম ও দুলালসহ পল্লীশ্রী এনজিও’র হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক এবং এরিয়া কোঅর্ডিনেটর তাইবাতুন নেহার প্রীতি।সভায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে নাগরিক সমাজের ভূমিকা এবং সিএসও সদস্যদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আগামী তিন মাসে বাস্তবায়নযোগ্য বিভিন্ন কার্যক্রম গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় নারী ও কন্যাশিশুদের সমস্যা সমাধানে নাগরিক সমাজের প্রতিটি সদস্যকে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
