Joy Jugantor | online newspaper

গাবতলীতে জমি নিয়ে বিরোধে স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৬, ১৮ মে ২০২৬

গাবতলীতে জমি নিয়ে বিরোধে স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ

গাবতলীতে জমি নিয়ে বিরোধে স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ

বগুড়ার গাবতলীতে প্রায় ৬ শতক জমি নিয়ে বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের মৃত আকরাম হোসেন মণ্ডলের ছেলে সাহাদত হোসেন (৪৮)-এর সঙ্গে একই গ্রামের কয়েকজন প্রতিবেশীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।অভিযোগে বলা হয়, গত ১৫ মে সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে সাহাদত হোসেনের জমিতে থাকা বেড়া ভেঙে ফেলা হয়।

এতে বাধা দিলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে সাহাদত হোসেনকে মারধর করা হয়। এ সময় তার স্ত্রী এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এছাড়া হামলার সময় একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় গত ১৬ মে সাহাদত হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে গাবতলী থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।