Joy Jugantor | online newspaper

ধুনটে পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২২, ১৮ মে ২০২৬

ধুনটে পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধুনটে পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়ার ধুনটে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের অধীনে  পাটচাষী প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ মে)  উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর  আয়োজনে ধুনট  উপজেলা  মডেল মসজিদ হল রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে  পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে মূল্যবান বক্তব্য প্রদান করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ পাট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও যুগ্মসচিব জনাব সত্যকাম সেন।প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়ার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম,ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা।

প্রশিক্ষকরা পাটের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নতমানের পাটবীজ ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, রোগবালাই দমন এবং পাটের বাজারজাতকরণ বিষয়ে কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়। বক্তারা বলেন, দেশের ঐতিহ্যবাহী পাটখাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও সমৃদ্ধ করতে হলে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতার বিকল্প নেই।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার পাটচাষীরা অংশগ্রহণ করেন। তারা প্রশিক্ষণের মাধ্যমে পাট উৎপাদনে নতুন প্রযুক্তি ও কার্যকর পদ্ধতি সম্পর্কে জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা  জাহিদ হাসান, কম্পিউটার অপারেটর সজিব ইসলাম,  বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা, ও সাংবাদিকবৃন্দ।প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল— “পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন।”