Joy Jugantor | online newspaper

স্বপ্নের মফস্বলের এক বছর পূর্তিতে স্কুল শিক্ষার্থীদের বৃক্ষরোপণ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৫, ২৪ জুলাই ২০২৩

স্বপ্নের মফস্বলের এক বছর পূর্তিতে স্কুল শিক্ষার্থীদের বৃক্ষরোপণ

`স্বপ্নের মফস্বল` এক বছর পূর্তিতে শিক্ষার্থীরা বৃক্ষরোপণ করেছে। 

নওগাঁয় 'স্বপ্নের মফস্বল' এক বছর পূর্তিতে শিক্ষার্থীরা বৃক্ষরোপণ করেছে।  রোববার (২৩ জুলাই) দুপুরে সংগঠনটির এক বছরপূর্তি উপলক্ষে স্কুল শিক্ষার্থীরা নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ীর দারুল উলুম মাদ্রাসায় ফলদ বৃক্ষ রোপণ করে।

এসময় উপস্থিত ছিল সংগঠনের সভাপতি সুলতান শাহরিয়া শাফি, সহ সভাপতি তাসিন হাসান, সাধারণ সম্পাদক নিরব, যুগ্ম সাধারণ সম্পাদক আল ওয়াসী, সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল সাদিক, অর্থ সম্পাদক আবু জর গিফারী,  ইবনে রহমান প্রান্তসহ অন্যান্য সদস্যবৃন্দ। সাথে ছিলেন আঞ্চলিক সাহিত্যিক নাসিরুদ্দীন সাদ।

গত এক বছর আগে নওগাঁ কে.ডি. (কৃষ্ণধন) সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের 'স্বপ্নের মফস্বল' সংগঠন এর যাত্রা শুরু করে। এক বছরে তারা অসহায়দের মাঝে খাবার বিতরণ, শীতবস্ত্র বিতরণ,  কুরআন বিতরণ, সচেতনতামূলক লিফট বিতরণ সহ বিভিন্ন সামাজিক কাজে অংশ নেয়।