জব্দ হওয়া ১৯৫ ফেনসিডিল।
সিরাজগঞ্জের সলঙ্গায় ১৯৫ বোতল ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে র্যাব-১২। র্যাবের দাবি, ব্যবসায়ের উদ্দেশ্যে এই ফেনসিডিলগুলো বহন করছিলেন আটক যুবকরা।
মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো আবুল হাসেম সবুজ। এর আগের দিন সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর এলাকায় এক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক তিনজন হলেন, টাঙ্গাইলের সদরের নবী চাঁন হৃদয় (৩৩), গাজীপুরের কাশিমপুরের মো. মনিজ্জামান মিঠু (৩২) ও দিনাজপুরের কোতয়ালী এলাকার মো. কামরুজ্জামান লিটন (২৮) ।
র্যাবের কোম্পানি কমান্ডার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।
