Joy Jugantor | online newspaper

কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৭, ১৮ এপ্রিল ২০২১

কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার

ছবি সংগৃহীত

পাবনায় বিশেষ অভিযানে ওয়ান শুটারগান, কার্তুজ এবং একটি মোবাইল ফোনসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল)  দিবাগত রাতে সদর উপজেলার দোপখোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (১৭ এপ্রিল)  সকালে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— দোপখোলা গ্রামের শাহজাহান আলীর ছেলে সাজীব আহম্মেদ (১৬) ও একই এলাকার রিকাত আলীর ছেলে আশিক আহম্মেদ (১৭)।

পুলিশ সুপার জানান, পাবনা জেলাকে কিশোর গাংয়ের অপতৎপরতা ও অবৈধ অস্ত্র মুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযানে সদর থানার দোপখোলা এলাকা থেকে দুই কিশোরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সুপার আরও জানান, দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র দিয়ে লোকজনদের ভয়ভীতি দেখিয়ে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করিয়া আসছিলেন তারা। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।