Joy Jugantor | online newspaper

বন্ধ হলো বগুড়ার তাঁত বস্ত্র কুটির শিল্প মেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৬, ৩০ মার্চ ২০২১

আপডেট: ১৬:১৯, ৩০ মার্চ ২০২১

বন্ধ হলো বগুড়ার তাঁত বস্ত্র কুটির শিল্প মেলা

ফাইল ছবি।

বগুড়া মোহাম্মদ আলী হাসাপাতালের মাঠে আয়াজিত তাঁতবস্ত্র কুটির শিল্প পন্য মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

করোনা সংক্রমণে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় বগুড়া প্রেসক্লাবের আয়োজনে শুরু হওয়া এই মেলা বন্ধ করা হয়। 

কার্যনির্বাহী পরিষদের এ সভায় সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন।  সভা পরিচালনা করেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান।

সভায় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু আব্দুল মোতালেব মানিক, এস এম কাওছার, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, সাজ্জাদ হোসেন পল্লব, কোষাধ্যক্ষ কমলেশ মোহন্ত শানু, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল,সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মেহেরুল সুজন, পাঠাগার সম্পাদক এইচ আলিম, নির্বাহী সদস্য প্রদীপ ভট্টাচার্য শংকর, জে এম রউফ, তানসেন আলম,ইনসান আলী শেখ, ফরহাদুজ্জামান শাহী, প্রবীর মোহন্ত, লতিফুল করিম প্রমুখ। 

এ সময় মেলা পরিচালনায় সহযোগিতা করার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ অন্যান্যদের ধন্যবাদ জানানো হয়। 

সম্পর্কিত বিষয়: