দুপচাঁচিয়ায় অসহায় ও দুস্থদের মাঝে ১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ
বগুড়ার দুপচাঁচিয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে অসহায় ও দুস্থদের মাঝে বরাদ্দকৃত চেক বিতরণ করা হয়েছে।রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলা সভাকক্ষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মহিত তালুকদারের পক্ষে চেকগুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানে ১২ জন অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
