গাবতলীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বগুড়ার গাবতলীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৮ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আক্তার।
উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম।এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা একে এম গোলাম রব্বানী, পিআইও মফিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা জয়নুল আবেদীন খান, সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা আরিফুল ইসলাম, আইসিটি কর্মকর্তা আলামীন, আনসার কর্মকর্তা ইব্রাহীম খান এবং গাবতলী প্রেসক্লাবের সভাপতি রায়হান রানাসহ অন্যান্যরা।