দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত
দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আল-জাজিরার। গত সপ্তাহে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষ পুনরায় শুরু হওয়ার পর এবং ইসরায়েল বিমান হামলা জোরদার করার পর এটি তাদের সেনাদের মধ্যে প্রথম প্রাণহানির ঘটনা।ঘটনাটি কীভাবে ঘটেছে সে বিষয়ে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানে হামলার পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই ইসরায়েল-লেবানন সীমান্তজুড়ে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
