মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার নাগরিককে সরিয়ে নিয়েছে ইতালি
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি বলেছেন, ইরানে মার্কিন–ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ইতালি এ পর্যন্ত তার ২০ হাজার নাগরিককে সরিয়ে নিয়েছে।রোববার (৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম এ খবর জানায়আন্তোনিও তায়ানি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার ইতালীয়কে সরিয়ে নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, উপসাগরীয় টাস্ক ফোর্সের ২০০ কর্মকর্তার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই প্রত্যাবাসন সম্ভব হয়েছে। আটকে পড়া ইতালীয়দের সহায়তা দিতে ওই টাস্কফোর্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
