Joy Jugantor | online newspaper

নিরাপত্তা অনিশ্চয়তায় জিডি করলেন অভিনেত্রী তিথি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:১০, ১০ মার্চ ২০২৬

নিরাপত্তা অনিশ্চয়তায় জিডি করলেন অভিনেত্রী তিথি

নিরাপত্তা অনিশ্চয়তায় জিডি করলেন অভিনেত্রী তিথি

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার পর পরকীয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার হত্যার ও ধর্ষণের হুমকি পেয়ে অভিনেত্রী ইফফাত আরা তিথি পরিবার ও নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।তিথি জানান, সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে সাইবার বুলিং ও অপমানজনক মন্তব্যের ধারা চলছেই। পাশাপাশি পরিবার ও নিজেকে নিয়ে অকারণে কারো অপমানজনক বক্তব্য তিনি আর নিতে পারছেন না। বাসার ঠিকানা প্রকাশ, ব্যক্তিগত কল রেকর্ড ফাঁসসহ হত্যার ও ধর্ষণের মতো গুরুতর হুমকিও তাকে দেয়া হচ্ছে। এ কারণে নিজে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আশ্রয় নিয়েছেন তিনি।

তিথি বলেন, ‘পুরো বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রমাণ তাদের কাছে জমা দেয়া হয়েছে।’তিনি আরোও বলেন, ‘আমি যদি কোনো অপরাধ করে থাকি, তবে আদালতের মাধ্যমেই তার বিচার হওয়া উচিত। ভিউ ব্যবসায়ী বা কোনো কনটেন্ট ক্রিয়েটরের মাধ্যমে সাইবার ট্রায়াল আমি মেনে নেবো না।’অভিনেত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে এ ধরনের মানহানি বা সাইবার ট্রায়ালের শিকার হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেব।