গোবিন্দগঞ্জে বিশিষ্ট হার্ডওয়্যার ব্যবসায়ী গোবিন্দ সাহার পরলোক গমন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের বিশিষ্ট হার্ডওয়্যার ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র সাহা(৭২) পরলোক গমন করেছেন৷ তিনি বেশ কিছু দিন থেকে শারীরিক নানা জটিল রোগে ভুগছিলেন ৷ রোববার সকাল আনুমানিক ৮টার দিকে নিজ বাসভবনে তিনি পরলোক গমন করেন ৷ তিনি বন্দরের প্রবীণ ব্যবসায়ী মৃত গৌর চন্দ্র সাহার বড় ছেলে ৷ মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ২মেয়ে, ৩ ভাই এবং ৩ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।ওইদিন সন্ধ্যায় পৌর শহরের কুঠিবাড়ী কেন্দ্রীয় শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয় ৷
