Joy Jugantor | online newspaper

জয়পুরহাটে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৯, ১০ মার্চ ২০২৬

জয়পুরহাটে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জয়পুরহাটে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওজনে তেল কম দেওয়া এবং মূল্যতালিকা না থাকার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সোয়া ৪টায় বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরআগে সোমবার (৯ মার্চ) বিকেলে জয়পুরহাট জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।বিএসটিআই জানিয়েছে, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অমান্য করে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় সদর উপজেলার হারাইল এলাকার উদয়ন ফিলিং স্টেশনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া তেল পরিমাপ যন্ত্রের ভেরিফিকেশন না থাকায় থানা রোডের মেসার্স হিমেল ট্রেডার্সকে এক হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় রেলগেট এলাকার সৌদি খেজুর ঘরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানটি পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম তানভীর উল আলম। অভিযানে বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার প্রকৌ. তুষার সাহা ও পরিদর্শক প্রকৌ. মো. আসাদুজ্জামান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।