Joy Jugantor | online newspaper

গাবতলীতে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৪, ৮ মার্চ ২০২৬

গাবতলীতে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

গাবতলীতে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

বগুড়ার গাবতলীতে জোরপূর্বক জমি দখলের অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা উত্তরপাড়া গ্রামের মৃত সফু মোল্লার ছেলে মোজাফফর মোল্লা (৬৫) ক্রয়সূত্রে পাওয়া প্রায় ৭ শতক ধানী জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। উক্ত জমি নিয়ে আদালতে একটি বণ্টন মামলা চলমান রয়েছে।অভিযোগে বলা হয়, গত ১৬ জানুয়ারি বিবাদীপক্ষ আদালতের একটি নোটিশ পাওয়ার পর জোরপূর্বক ওই জমিতে বাঁশের বেড়া দিয়ে দখল করে নেয়।

এ সময় জমি দখলে বাধা দিলে প্রতিপক্ষরা তাকে প্রাণনাশের হুমকি দেয়।এ ঘটনায় ১৩ জানুয়ারি গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে থানার এএসআই রুহুল কবীর গোপনে ও প্রকাশ্যে তদন্ত করে দেখতে পান, বাদীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে তার জমি বাঁশের বেড়া দিয়ে দখল করা হয়েছে।এ বিষয়ে তদন্ত শেষে এএসআই রুহুল কবীর বাদীর জমি দখলের অভিযোগে বিবাদীদের বিরুদ্ধে ৩ মার্চ আদালতে একটি লিখিত প্রসিকিউশন প্রতিবেদন দাখিল করেন।