পলাশবাড়ীতে উপজেলা প্রশাসন আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার,সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়কের যৌথ আয়োজনে রোববার(৮ মার্চ)সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।সরকারি কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য,নারী নেত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক মো. আল-ইয়াসা রহমান তাপাদার।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোফাসালিন ও উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সাদেকুল ইসলামসহ অন্যান্যরা।এসময় বক্তারা বলেন,একটি সমতা ও মানবিক সমাজ গঠনে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার,সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।একই সঙ্গে নারী ও কন্যা শিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার উপরও বিশেষ গুরুত্বা- রোপ করা হয়।
