স্বামীর পুরুষাঙ্গ কেটে ভোররাতে ‘পালিয়েছে’ স্ত্রী
ঢাকার দোহারে ফিরোজ হোসেন (৩৮) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মিল্লিক বিলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর তার স্ত্রী পায়েল পলাতক রয়েছেন বলে ভাষ্য ফিরোজের পরিবার ও স্থানীয়দের।আহত ফিরোজ হোসেন জয়পাড়া বাজারের ব্যবসায়ী। তিনি ওই এলাকার শেখ আনছারের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজের সাথে ১৬/১৭ বছর আগে জয়পাড়া খাড়াকান্দা গ্রামের পায়েলের বিয়ে হয়।
বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। শুক্রবার ভোরে স্বামী ঘুমে থাকা অবস্থায় ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী পায়েল। এসময় ফিরোজ আলমের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন।তবে কী কারণে পায়েল এমন ঘটনা ঘটালেন তা নিশ্চিত নন পরিবারের সদস্যরা। পায়েলের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তারা।দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রবিউল ইসলাম বলেন, পুরুষাঙ্গ কাটা অবস্থায় ফিরোজ নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় আমরা তাকে ঢাকায় রেফার্ড করেছি। দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রীদ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রীদোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
