বগুড়া লেখক চক্রের বসন্তের কবিতা পাঠ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বগুড়া লেখক চক্র ও বগুড়া লেখক চক্র পাঠাগারের আয়োজনে ‘বসন্তের কবিতা পাঠ ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বগুড়ার ম্যাক্স মোটেলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মো. রেজাউল করিম বাদশা। বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ও লোক গবেষক ড. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কবিতা পাঠ ও ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ কবি-প্রাবন্ধিক খৈয়াম কাদের, দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো প্রধান মহসিন আলী রাজু, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার ও উপদেষ্টা আতিকুর রহমান মিঠু।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি শিবলী মোকতাদির, গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির রহমান, সাংবাদিক মেহেরুল সুজন ও কবি ফারুক সুমন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিকশিল্পী অলক কুমার পাল।ইফতার মাহফিলের আগে অনুষ্ঠিত বসন্তের কবিতা পাঠ পর্বে কবিতা আবৃত্তি করেন খৈয়াম কাদের, হাবীবুল্লাহ জুয়েল, দ্বীপ সরকার, মাহাবুব টুটুল, সিকতা কাজল, জীবন সাহা, মুনসুর রহমান তানসেন, এস এম আনিছুর রহমান, শাহানূর শাহিন, শুভ্রা সাহা, অনন্য রাসেল, হাসি খাতুন, সাহানা আক্তার, ইসতিয়াক আহমেদ স্বপন, মিঠু ও শাকিবুল শাকিল।অনুষ্ঠানে প্রধান অতিথিকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
