Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ার তালোড়ায় বীর মুক্তিযোদ্ধা আবুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৬, ৬ মার্চ ২০২৬

আপডেট: ২১:১৭, ৬ মার্চ ২০২৬

দুপচাঁচিয়ার তালোড়ায় বীর মুক্তিযোদ্ধা আবুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার বাঁশোপাতা মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ আবু (৮০) অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৪টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, সহযোদ্ধা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় তালোড়া পৌর এলাকার দক্ষিণ সাবলায় মাদ্রাসা মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।জানাজায় বীর মুক্তিযোদ্ধাগণ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।