বগুড়া শহর ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন
বগুড়া শহরের নবগঠিত ১৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া শহর শাখার সভাপতি জামিনুর হাসান শাওন ও সাধারণ সম্পাদক হোসেন আলী এ কমিটি অনুমোদন করেন।নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নূর মোহাম্মাদ রাঙ্গা। সদস্য সচিব করা হয়েছে রিয়াদ হোসেন লিখনকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন জাকির হোসেন মিঠু। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মারুফ হাসান জিহাদ, আলী নেওয়াজ ডিজু, শ্রী সজল কুমার মহন্ত ও শাকিল প্রাং।দলীয় সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটি আগামী দিনে ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বেগবান করা, কর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং দলীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে কাজ করবে।নবনিযুক্ত আহ্বায়ক নূর মোহাম্মাদ রাঙ্গা বলেন, “দলের আদর্শ ও নীতিকে সামনে রেখে ১৮ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে। সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”সদস্য সচিব রিয়াদ হোসেন লিখন জানান, নতুন কমিটি ওয়ার্ডের প্রতিটি এলাকায় সাংগঠনিক কাঠামো সুসংহত করবে এবং তরুণ কর্মীদের সম্পৃক্ত করে দলকে আরও সুসংগঠিত করবে।নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটি বগুড়া শহর ১৮ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রমকে নতুন মাত্রায় নিয়ে যাবে এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
