Joy Jugantor | online newspaper

স্বর্ণের দাম দিনে দুবারে কমলো ভরিতে ১২,০১৪ টাকা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:৪২, ৩ ফেব্রুয়ারি ২০২৬

স্বর্ণের দাম দিনে দুবারে কমলো ভরিতে ১২,০১৪ টাকা

স্বর্ণের দাম দিনে দুবারে কমলো ভরিতে ১২,০১৪ টাকা

দেশের বাজারে সোমবার (২ ফেব্রুয়ারি) এক দিনে সোনার দাম দুই দফায় কমে গেছে ১২ হাজার ১৪ টাকা। এদিন সকালে ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাকা। পরে বিকেলে আরেক দফা দাম ৫ হাজার ৪২৪ টাকা কমানো হয়। এর ফলে একদিনেই প্রতি ভরিতে দুই দফায় দাম কমলো ১২ হাজার ১৪ টাকা।এদিন বিকেল তিনটার পর দ্বিতীয় দফা নতুন দামের ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  এর মানে, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।এর আগে, রোববার সন্ধ্যায় ভরিতে দাম এক হাজার ৯২৫ টাকা কমানো হয়েছিল।২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমানোর পাশাপাশি ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি কমেছে। এদিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।এর আগে, গত বৃহস্পতিবার দেশে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল।

তাতে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।করোনার পর গত পাঁচ বছরে দেশে-বিদেশে সোনার দাম দ্রুতগতিতে বেড়েছে। এর মধ্যে দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই প্রতি ভরি সোনার দাম প্রথম এক লাখ টাকায় ওঠে। তা গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ ও অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। গত সপ্তাহে আড়াই লাখ টাকা পেরিয়ে যায়।আন্তর্জাতিক বাজারে সোনার দাম বর্তমানে প্রতি আউন্স ৪ হাজার ৭০৩ ডলার। লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন এবং স্বাধীন বিশ্লেষকরা বলছেন, চলতি ও আগামী বছরের মধ্যে সোনার দাম আরও বাড়তে পারে।লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের (এলএমবিএ) বার্ষিক পূর্বাভাসের জরিপে বিশ্লেষকেরা বলছেন, ২০২৬ সালে সোনার দাম সর্বোচ্চ ৭ হাজার ১৫০ ডলার পর্যন্ত উঠতে পারে। গড় দাম হতে পারে ৪ হাজার ৭৪২ ডলার। আর স্বাধীন বিশ্লেষক রস নরম্যান মনে করেন, চলতি বছর সোনার দাম ৬ হাজার ৪০০ ডলার পর্যন্ত উঠতে পারে। গড় দাম হতে পারে ৫ হাজার ৩৭৫ ডলার।