Joy Jugantor | online newspaper

ভবিষ্যতে ব্যাংকের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:৩৯, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ভবিষ্যতে ব্যাংকের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে: অর্থ উপদেষ্টা

ভবিষ্যতে ব্যাংকের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে: অর্থ উপদেষ্টা

ভবিষ্যতে ব্যাংকের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এ জন্য ব্যাংকগুলোতে স্বচ্ছতা, জবাবদিহি এবং পেশাগত দক্ষতা নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।সোমবার (ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচলে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, ব্যাংকের জন্যে ভবিষ্যতে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভবিষ্যতে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক বাধা আসতে পারে, সেগুলো সমঝোতা করতে হবে। ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নৈতিকতা নিশ্চিত করতে হবে।জানা গেছে, রাষ্ট্রায়াত্ত সোনালী ব্যাংকে ২ কোটি গ্রাহকের আমানত রয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮৭৮ কোটি টাকা। যার বিপরীতে তাদের ঋণ ১ লাখ ৪ হাজার ৭২৩ কোটি টাকা। বর্তমানে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ ১৫ দশমিক ৩৪ শতাংশে। তবে আগামী বছর তা এক অঙ্কের ঘরে নিয়ে আসা হবে বলে সম্মেলনে জানানো হয়।