Joy Jugantor | online newspaper

বগুড়ায় কাগজের ঠোঙ্গায় জালিয়াতি, দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫:২৮, ২৫ মার্চ ২০২৩

আপডেট: ০০:৪৩, ২৬ মার্চ ২০২৩

বগুড়ায় কাগজের ঠোঙ্গায় জালিয়াতি, দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

ছবিঃ জয়যুগান্তর।

বগুড়ায় কাগজের ঠোঙ্গাতে ওজন জালিয়াতি করায় দুই ফল ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে শহরের কাঁঠালতলায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে ।  

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, মাহে রমজানের প্রথম দিনে শহরের কাঁঠালতলা বাজারে অভিযান চালানো হয়।

এই সময় রাজা ফল ভান্ডারের প্রোপাইটার মোঃ রাজাকে ৫ হাজার ও আলি ট্রেডার্সের প্রোপাইটারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তারা উভয়েই খুচরা ফল ব্যবসায়ী। ফলের সঙ্গে ওজন করে দেওয়া কাগজের ঠোঙ্গার নিচে পৃথক কাগজ দিয়ে দেন তারা।

তখন ওই ঠোঙ্গার ওজন হয় ১০০ থেকে আড়াইশ গ্রাম হয়ে যায়। রাজা ফল ফান্ডারে’ আলি ট্রেডার্সে এই জালিয়াতির প্রমাণ পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। 

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সম্পর্কিত বিষয়: